1. admin@moheshpurnews24.com : admin :
November 11, 2026, 1:15 pm
শিরোনামঃ
নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরু গাড়ি। শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির চাঁপাইনবাবগঞ্জে ফ্রেশ সিরামিকসের ‘নান্দনিকতার কারিগর’ বর্ণিল সন্ধ্যায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম দেখতে আসছেন ব্রিটিশ ডাচেস
ব্রেকিং নিউজঃ
নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরু গাড়ি। শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির চাঁপাইনবাবগঞ্জে ফ্রেশ সিরামিকসের ‘নান্দনিকতার কারিগর’ বর্ণিল সন্ধ্যায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম দেখতে আসছেন ব্রিটিশ ডাচেস

শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির

  • Update Time : Wednesday, November 11, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : প্রতি বছর শীতের শুরুতে জেলার হাওর উপজেলা মোহনগঞ্জ, খালিয়াজুরী, মদন ও আটপাড়া ও বারহাট্টা হাওরগুলোতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিরা আসতে শুরু করতো। নানা প্রজাতির অতিথি পাখির আগমনে মুখরিত হয়ে উঠতো এসব উপজেলার হাওর-বিলগুলো। অতিথি পাখিরা হাওরাঞ্চলের সৌন্দর্য যেমন বৃদ্ধি করতো, তেমনি তারা ভূমিকা রাখতো পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও। হঠাৎ করে গত বেশ কয়েক বছর যাবত আর দেখা মিলছে না এসব অতিথি পাখির। নিরাপদ আশ্রয় ও খাদ্য সংকট, নির্বিচারে পাখি নিধন, হাওরাঞ্চলের জীববৈচিত্র বিনষ্ট হওয়াসহ নানাবিধ বিষয়কে অতিথি পাখি না আসার কারণ বলছেন হাওরাঞ্চলের স্থানীয় সচেতন লোকজন ও পাখিপ্রেমীরা। হাওরাঞ্চলের স্থানীয়দের বরাতে জানা গেছে, অতিথি পাখিদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওর, খালিয়াজুরী উপজেলার ছায়ার হাওর এবং মদন উপজেলার তলার হাওরসহ আরও বেশকিছু হাওর-বিল। এসব এলাকায় বিভিন্ন প্রজাতির বালি হাঁস, ল্যান্জা হাঁস, চখাচখি, পানকৌড়ি, ডাহুক, সরালী ও কাইম পাখিসহ অন্তত অর্ধশতাধিক প্রজাতির অতিথি পাখি আসতো। খাবারের সন্ধানে সুদূর সাইবেরিয়াসহ শীত প্রধান বিভিন্ন দেশ থেকে উড়ে আসতো এসব পাখি।

সরেজমিনে গিয়ে জানা যায় এই অতিথি পাখি এখন না আসার কারণ, তবে সুযোগ সন্ধানী এক শ্রেণির অসাধু পাখি ব্যবসায়ী ও শিকারি ফাঁদ পেতে নির্বিচারে অতিথি পাখি শিকারে মেতে উঠতো। শুধু তাই নয়, কোথাও কোথাও বসতো এসব পাখি বিক্রির হাটও। আইনগত ভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও জনসচেতনতার অভাব এবং স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণে অবৈধ ভাবে অতিথি পাখি শিকার ও বিক্রি বন্ধ করা সম্ভব হয়নি। এ অবস্থায় গত কয়েক বছর ধরে অতিথি পাখিরা আর আসে না। তবে মাঝে মধ্যে হাওর এলাকার কোনো কোনো জায়গায় গুটিকয়েক অতিথি পাখি চোখে পড়লেও শিকারিদের অত্যাচারে তারা অন্যত্র চলে যায়। হাওর এলাকা মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরপাড়ের তেতুলিয়া গ্রামের বাসিন্দা কৃষক মজিবুর রহমান বলেন, আগে শীত মৌসুমে অতিথি পাখিদের বিচরণে মুখর থাকতো হাওরগুলো। দিন-রাত এসব পাখির কিচিরমিচির শুনতাম। কিন্তু গত কয়েক বছর ধরে আর অতিথি পাখিরা আসে না। কারণ হাওরের প্রায় সব জলাশয় ভরাট হয়ে গেছে। জলাশয় গুলো ফসলের মাঠে পরিণত হয়েছে। এসব জায়গায় মানুষের বিচরণ বেড়ে গেছে। এসব কারণেই মূলত অতিথি পাখিদের নিরাপদ হাওরাঞ্চল অনিরাপদ হয়ে পড়েছে।

অন্যদিকে জেলার মদন উপজেলার ধোবাউলা গ্রামের মোহন ভূঁইয়া বলেন, আমাদের উপজেলার তলার হাওরসহ বিভিন্ন হাওরে প্রচুর পরিমাণে অতিথি পাখিরা আসতো। দিনে এসব পাখি হাওর জলাশয়ে অবস্থান করতো এবং সন্ধ্যা হতেই তারা আশ্রয় নিতো গ্রামের বাড়ির বিভিন্ন জঙ্গল ও গাছগাছালিতে। কিন্তু বর্তমানে অতিথি পাখিরা না আসায় সেই দৃশ্য আর দেখা যায় না। তিনি আরও বলেন, অতিথি পাখি আসেই না। বর্তমানে দেশীয় প্রজাতির পাখিও কমে যাচ্ছে। বিশেষ করে বক ও ঘুঘুসহ দেশীয় পাখিগুলোকেও অসাধু শিকারিরা মেরে ফেলছে। এটা খুবই দুঃখজনক। একই উপজেলার সদরের বাসিন্দা পাখিপ্রেমী ও সংস্কৃতিকর্মী শফিকুল ইসলাম তালুকদার বলেন, এক সময় আমাদের লক্ষাীপাশা হাওর, পাঙ্গাশিয়া হাওর, সাতবিলা হাওর ও কুটিচাপরা হাওরসহ প্রায় সবকটি হাওরেই অতিথি পাখিরা আসতো। তখন হাওর ছিল পাখিদের অভয়াশ্রম। কিন্তু সেই হাওর এখন আর নাই। হাওরের কোনো জমিই এখন আর পতিত থাকে না। তাই দেখা মিলে না এসব পাখির।জেলার প্রত্যন্ত হাওর এলাকা খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অহিদুজ্জামান বলেন, এক সময় এ উপজেলার হাওরগুলোতে প্রচুর পরিমাণে অতিথি পাখিরা আসতো বলে শুনেছি। এখন আর আসে না। তবে যদি কেউ পাখি শিকার করে বা বন্য পাখির ক্ষতিসাধন করে তাহলে আমরা বিষয়টি জানার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, অতিথি পাখিসহ দেশীয় যেকোনো পাখি শিকার করা আইনগত ভাবে দণ্ডনীয় অপরাধ। অতিথি পাখিসহ সব ধরনের বন্যপ্রাণি রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে বন্য পাখিদের নিরাপত্তা বিধানে আমাদের সকলকে আরো সচেতন হতে হবে এবং এগিয়ে আসতে হবে।

১১/১১/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd