1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 3:52 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা

  • Update Time : Saturday, January 10, 2026

মোঃ সাখাওয়াত হোসেন মামুন (নেত্রকোনা) প্রতিনিধি

শ্যামগঞ্জ প্রেসক্লাব ময়মনসিংহের উদ্যোগে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৯ জানুয়ারী ২০২৬ইং) ছোট আকারে শ্যামগঞ্জ গরুর হাট বাজারস্থ শ্যামগঞ্জ প্রেসক্লাব অফিসে ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এর আগে গত ১ জানুয়ারী ২০২৬ ইং তারিখ বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার কথা ছিলো। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্টীয় শোক দিবস বিবেচনায়, সকল প্রস্তুতি নেওয়া থাকলেও শেষ মূহুর্তে প্রোগ্রামটি স্হগিত করা হয়।

পূর্ব পরিকল্পিত প্রোগ্রামটি স্হগিত হওয়ায় “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এর সদস্যদের নিয়ে ছোট আকারে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়। শুরুতেই বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সেইসাথে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহিদ ও জুলাই বিপ্লব শহিদদের স্মরণ এবং গণতন্ত্রের মুক্তি ও স্বাধীন সাংবাদিকতা করতে গিয়ে যাঁরা আত্মউৎসর্গ করেছেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় শ্যামগঞ্জের প্রয়াত সাংবাদিক সৈয়দ সিদরাতুল মুনতাহার ও এস আই গৌতম রায় সহ প্রমুখকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন খান সুপল্ব। তিনি শ্যামগঞ্জ প্রেসক্লাবের উত্তোর উত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সুষ্ঠু দ্বারার সাংবাদিকতা করার জন্য বলেন।

তিনি বলেন, আশা করি শ্যামগঞ্জ প্রেসক্লাবের কলম সৈনিকরা তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তবতা তুলে ধরবে। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, শ্যামগঞ্জে শ্যামগঞ্জ প্রেসক্লাবের আত্ন প্রকাশ ঘটায় আমরা আনন্দিত ও খুশি শ্যামগঞ্জে এধরনের প্রতিষ্ঠান বহু আগে গড়ে উঠা দরকার ছিল, তোমরা করেছো তোমাদের ধন্যবাদ তোমরা এগিয়ে যাও তোমাদের ভাল কাজের পাশে আমরা আছি বলে মতামত দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক” দিনকালের”পূর্বধলার প্রতিনিধি ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আল ইমরান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান শান্ত।

এছাড়াও বক্তব্য রাখেন শ্যামগঞ্জ প্রসক্লাবের সহ সভাপতি মোঃযোবায়ের হোসেন বাচ্চু, সহ সভাপতি মোঃ আশিক উজ জামান (আশেক), পূর্বধলা উপজেলার জাতীয় দৈনিক মাটি ও মানুষের প্রতিনিধি মো: নজরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন মামুন,সাংগঠনিক সম্পাদক মোঃ কামরান হোসেন।

এছাড়া ও অনুষ্ঠানে শ্যামগঞ্জের বাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।

উল্লেখ্য ১ জানুয়ারী ২০২৪ইং এর প্রথম প্রহরে শ্যামগঞ্জ প্রেসক্লাবের ১১ সদস্য কমিটির “ভোরের ডাকের “গৌরীপুরের প্রতিনিধি মোঃ আল ইমরানকে সভাপতি ও একুশে নিউজের ময়মনসিংহ প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd