1. admin@moheshpurnews24.com : admin :
October 17, 2026, 11:59 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

সংরক্ষিত নারী আসনে গেজেট প্রকাশ—বিএনপির জীবা আমিনা খান এমপি, ঝালকাঠিতে আনন্দ শুভেচ্ছা বিনিময়

  • Update Time : Thursday, April 30, 2026

ঝালকাঠি প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট অনুযায়ী, বিভিন্ন দল ও জোট থেকে মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে সংসদে আসন সংখ্যার অনুপাতে বণ্টন করা হয়। এর মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি সংরক্ষিত নারী আসন, আওয়ামী লীগ ও তাদের শরিকরা পেয়েছে ১০টি, জামায়াত-এনসিপি জোট পেয়েছে ৩টি এবং স্বতন্ত্র জোট পেয়েছে ১টি আসন।

বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে ঝালকাঠির নবাব পরিবারের সন্তান হিসেবে পরিচিত, দলটির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জীবা আমিনা খান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পান। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে গত ২৬ এপ্রিল চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় এবং পরবর্তীতে গেজেট প্রকাশের মাধ্যমে তাকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

গেজেট প্রকাশের খবর ছড়িয়ে পড়লে জীবা আমিনা খানকে শুভেচ্ছা জানাতে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তৌহিদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য জীবা আমিনা খানের সফলতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন, তিনি সংসদে ঝালকাঠির উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd