1. admin@moheshpurnews24.com : admin :
August 26, 2026, 6:20 am
শিরোনামঃ
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে  শিশুর মৃত্যু  জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয় মহেশপুরে শিশুনিলয় ফাউন্ডেশনের ইমিটেশন এর উপর কর্মশালা অনুষ্ঠিত। নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে.সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নেত্রকোনার মোহনগঞ্জে ভর্তি জালিয়াতি: এবার ফেঁসে যাচ্ছেন আরও দুই শিক্ষক মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু
ব্রেকিং নিউজঃ

সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে  শিশুর মৃত্যু 

  • Update Time : Tuesday, August 25, 2026

 মাসুদ রানা জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে পেরুয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজপাড় এলাকার গাছবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

নিহত শিশু রাফি ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের নান্নু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী।

নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে কয়েকজন শিশু একত্রে বাড়ীর পাশে যমুনার শাখা পেরুয়া নদীতে গোসল করতে যায়। এসময় সবার অগোচরে রাফি নদীর পানিতে ডুবে যায়। সাথে থাকা অন্য শিশুরা পরিবারে খবর দিলে পরিবারের সদস্য ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এ ব্যাপারে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী জানান,

জন্মের পর থেকেই শিশুটি নানার বাড়ীতে থাকতো। বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd