1. admin@moheshpurnews24.com : admin :
August 31, 2026, 5:21 am
শিরোনামঃ
পরিচ্ছন্ন বরিশাল গড়তে জেলা প্রশাসকের ডাকে বিডি ক্লিন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ১১ হাজার টাকা সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে ৬ আহত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত কিশোরগঞ্জে বিস্তৃত হচ্ছে মেডিকোর চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা অনলাইনে পোস্ট করার পর মিলল পরিচয়, ৪ দিন পর প্রতিবন্ধী হাবিবের মরদেহ বুঝে নিল পরিবার। শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক তৌহিদি জনতা আসলে ওরা কারা? জানতে চায় দেশ ও জাতি। ‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
ব্রেকিং নিউজঃ

সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে ৬ আহত

  • Update Time : Sunday, August 30, 2026

মাসুদ রানা জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে স্থানীয় অবৈধ বালু ব্যবসায়ীর দুই গ্রুপে সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে হাসপাতাল ও আহত পরিবারের পক্ষ থেকে জানাগেছে। রবিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোঃ মাসুদ (৬০) চাঁন মিয়া (৫০),  মাজহারুল ইসলাম মুকুল (৪৫), মোঃ আনিছুর মিয়া।(৪০)   হারুন অর রশিদ (৩২), হুমায়ুন কবির (৩৫) ও আব্দুর রহিম (৪৩)। 

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু ব্যবসা দীর্ঘদিন থেকে চলে আসছে। রশিদ, কবিরসহ আহতরা বলেন, পিংনা ইউনিয়নের  গ্রামের মৃত ফজল মেম্বার এর ছেলে সুভাস ও তার সহযোগী সাখাওয়াত নলসন্ধ্যা এলাকায় যমুনা নদী ও নদীর পাশের ফসলি জমি থেকে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন করে আসছিলো। বিষয়টি নিয়ে পিংনা এলাকার  মাসুদ ও চাঁন মিয়াসহ এলাকার অন্যান্য লোকজন প্রতিবাদ করেন। এতে সুভাস ও সাখাওয়াত গ্রুপ ক্ষিপ্ত হয়ে উঠে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পিংনার মো: মাসুদ ও তার লোকজন ওই এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন, এ সময় সুভাস ও সাখাওয়াতের নেতৃত্বে  ৮টি মোটরসাইকেলে করে তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এ সময় চাঁন মিয়া ও আনিছসহ ৬/৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আনিছ, চাঁদ মিয়া ও মাসুদের অবস্থার অবনতি হলে হসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। অন্যান্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানাগেছে।

এ বিষয়ে সরিষাবড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, কাল রাতে আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। এখনো এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে কোন যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd