1. admin@moheshpurnews24.com : admin :
September 5, 2026, 7:47 am
শিরোনামঃ
টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি ভাত চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ ‎টঙ্গীতে মাজার বস্তিবাসীর মিছিল ‎ নওগাঁর মান্দায় খাল পুনঃখননে অনিয়মের অভিযোগের প্রতিবাদ নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত কিশোরগঞ্জে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর নগরী, ছড়াল সম্প্রীতি ও শান্তির বার্তা শহর পরিচ্ছন্ন রাখতে বাকেরগঞ্জে বিডি ক্লিন’র পরিচ্ছন্নতা কর্মসূচি সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ব্রেকিং নিউজঃ

সরিষাবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা, “ঠ্যাং কেটে ফেলার হুমকি- দুই সাংবাদিক লাঞ্ছিত

  • Update Time : Friday, October 31, 2025

​মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে রাষ্ট্রীয় খাস জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. ইসমাইল হোসেন (৪৫) ও দৈনিক ঘোষণা এর  স্টাফ রিপোর্টার সাংবাদিক তৌকির আহাম্মেদ হাসু (৩২)। শুধু হামলা নয়, তাঁদেরকে প্রাণনাশের পাশাপাশি “ঠ্যাং কেটে ফেলার” হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন দিয়ার কৃষ্ণাই গ্রামের বাসিন্দা সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০), পিতা লক্ষীচাঁন চৌধুরী।

​সাংবাদিক ইসমাইল হোসেন জানান, সংবাদ সংগ্রহের সময় তিনি জানতে পারেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন যে জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে সেটি রাষ্ট্রীয় খাস জমি। শুধু তাই নয়, এ জমি নিয়ে সরকার বাদী হয়ে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সেখানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন।

​বিষয়টি অভিযুক্তদের কাছে জানতে চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তাঁর ওপর হামলা চালান।এতে দুই সাংবাদিক আহত হন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

​সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, “রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার বিষয়টি জানতে চাওয়াই আমার অপরাধ হলো। তারা আমাকে ঠ্যাং কেটে ফেলার হুমকি দিয়েছে। আমি এই হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, “সাংবাদিকের লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​এদিকে,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় রাষ্ট্রীয় জমি দখল ও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে হেনস্থা করার ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd