1. admin@moheshpurnews24.com : admin :
July 14, 2026, 10:21 pm
শিরোনামঃ
চসিককে আর্থিকভাবে স্বনির্ভর করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল কিশোরগঞ্জ মডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ-জনতার সম্মিলিত অঙ্গীকার পাইকেরছড়ার অসুস্থ শিশু সুখীর চিকিৎসায় উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ: ঝালকাঠিতে বশির আলম খলিফার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা ‎সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ‎ ‎ আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ দেবীগঞ্জে খাদ্য কমিটির তত্ত্ববোধনে বদলে গেল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং খাবারের মান। সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু। 
ব্রেকিং নিউজঃ

সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ: ঝালকাঠিতে বশির আলম খলিফার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা

  • Update Time : Tuesday, July 14, 2026

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সাংবাদিক পরিচয়ে প্রভাব খাটিয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে বশির আলম খলিফার বিরুদ্ধে আদালতে চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন সময়ে নেওয়া মোট ৫০ লাখ টাকা ফেরত না দিয়ে দেওয়া চেকের অর্থও পরিশোধ করেননি তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় ৩ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলাটি করেন শহরের কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা ও এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কল্পনা রানী ইন্দু। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক এইচ. এম. কবির হোসেন আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বশির আলম খলিফা বিভিন্ন সময়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে বাদীর কাছ থেকে মোট ৫০ লাখ টাকা ধার নেন। টাকা ফেরতের আশ্বাস দিয়ে তিনি ৫০ লাখ টাকা এবং পৃথকভাবে ৩ লাখ টাকার দুটি চেক প্রদান করেন।

বাদীর দাবি, ৫০ লাখ টাকার চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে বড় অঙ্কের হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ চেকদাতার সঙ্গে যোগাযোগ করে। এ সময় বশির আলম খলিফা কয়েকজন সহযোগীকে নিয়ে ব্যাংকে এসে জোরপূর্বক চেকটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। তিনি নিজেকে রাজনৈতিকভাবে প্রভাবশালী দাবি করে টাকা ফেরত না চাইতে হুমকি দেন। এমনকি চাকরি ও অবসর-পরবর্তী সুবিধা (পেনশন) নিয়েও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বাদী আরও অভিযোগ করেন, আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করে দেওয়া টাকা ফেরত চাইলে আসামি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।

পরে বশির আলম খলিফার দেওয়া অপর ৩ লাখ টাকার চেকটি চলতি বছরের ৪ মে ব্যাংকে জমা দেওয়া হলে ৫ মে ‘Insufficient Fund’ (অপর্যাপ্ত তহবিল) উল্লেখ করে সেটি ডিজঅনার হয়।

এরপর গত ২১ মে রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব বা পাওনা অর্থ পরিশোধ করা হয়নি। এ প্রেক্ষিতে মঙ্গলবার সি.আর. মামলা নং-২৯৫/২৬ (ঝাল:) দায়ের করা হয়।

আসামি বশির আলম খলিফা ঝালকাঠি কোর্ট রোড এলাকার তাহের খলিফার ছেলে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন হোসেন এবং ঝালকাঠি সদর আমলি আদালতের পেশকার জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে মামলায় আনা সব অভিযোগ অস্বীকার করেছেন বশির আলম খলিফা। তার দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। বিষয়টি আদালতে আইনগতভাবে মোকাবিলা করব।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd