1. admin@moheshpurnews24.com : admin :
April 14, 2026, 10:44 pm
শিরোনামঃ
সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  কৃষক কার্ড শুভ উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার নওশাদ জমির। সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা গাইবান্ধা উপজেলায় ঘাঘট নদী থেকে স্কুলছাত্র মরদেহ উদ্ধার নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বর্ণিল আয়োজনে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অন্তরা কবিরের বৈশাখী প্রেম। নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ নেত্রকোনায় জমকালো নানান আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ
ব্রেকিং নিউজঃ

সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

  • Update Time : Tuesday, April 14, 2026

ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা প্রতিনিধি:
বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী। এউপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। 

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  জেলা প্রশাসকের সাথে র‌্যালিতে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সহসভাপতি আলহাজ্ব মো. আব্দুর রউফসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা। 

পরে সাতক্ষীরা প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি.এম. মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী আরিফ আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির এ্যাডঃ শহিদুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মাওঃ আজিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, নানা বাধা ও ঘাত-প্রতিঘাত পেরিয়ে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন সফলতার ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ করেছে। ‘পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ’ এই মূলমন্ত্রকে ধারণ করে দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় ধরে গণমানুষের আস্থার প্রতীক হয়ে আছে এই প্রতিষ্ঠানটি। তারা একুশে টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd