1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 9:26 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

সার্কেল এএসপি ও বিজিবির সমন্বিত অভিযানে ভূরুঙ্গামারীতে ৪ কেজি গাঁজা উদ্ধার

  • Update Time : Wednesday, February 25, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি: মোঃ জাকারিয়া হোসেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। যৌথ এ অভিযান পরিচালনা করে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯.০০টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ভূরুঙ্গামারী সার্কেল এএসপির নেতৃত্বে পুলিশের একটি দল এবং বিজিবির ২২ ব্যাটালিয়ন, কুড়িগ্রামের ময়দান বিওপির সদস্যরা এতে অংশ নেন।

পুলিশ জানায়, ভারতীয় সীমান্ত অতিক্রম করে একটি গাঁজার চালান ভূরুঙ্গামারী সদরে এনে নাইট কোচযোগে ঢাকায় পাঠানো হবে—এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী কৌশলগত অবস্থান নেয় এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

অভিযান চলাকালে থানাঘাট এলাকায় একটি স্থানীয় মসজিদের সামনের পাকা সড়কে লাল স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সেটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার প্যাকেট ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd