1. admin@moheshpurnews24.com : admin :
November 23, 2026, 2:07 pm
শিরোনামঃ
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফরিদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) এর পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। নেত্রকোনা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল,পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় এখনো পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিনসহ তরুণ গ্রেপ্তার, বাসায় মিলল তৈরির সরঞ্জাম ফরিদপুরে ‌৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার কাইনমারিতে এসআরবি-৬-এর অভিযান, পুলিশের কাছে হস্তান্তর ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ
ব্রেকিং নিউজঃ

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ

  • Update Time : Monday, November 23, 2026

​মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতায় রয়েছে ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার সীমান্ত। এই রিজিয়নের ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত ১০ মাসে চোরাচালানবিরোধী অভিযানে ২২১ কোটি ৪৫ লক্ষ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছেন। এ সময় চোরাচালানের অভিযোগে ৬১৫ জনকে আটক করা হয়েছে।
​১০ মাসের উল্লেখযোগ্য জব্দ তালিকা
​স্বর্ণ, অস্ত্র ও গোলাবারুদ: ১.৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি।
​মাদকদ্রব্য: ইয়াবা (৫৪,২২০ পিস), হেরোইন (৩.৯৬৬ কেজি), গাঁজা (১,০০১.৯২ কেজি), ক্রিস্টাল মেথ/আইস (২.২৯০ কেজি), বিদেশি ও দেশি মদ, ফেনসিডিল, নেশাজাতীয় সিরাপ, ইনজেকশন এবং বিভিন্ন প্রকার ট্যাবলেট।
​চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযান ও ব্যাটালিয়নের সাফল্য
​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপ-অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল-আসিফের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ দল শিবগঞ্জের ধোবড়া গ্রামে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক করে। এছাড়া গত এক বছরে এই ব্যাটালিয়ন প্রায় ১৩ কোটি ৮৭ লক্ষ ২৯ হাজার ৯৫৯ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।
​বিজিবির বার্তা ও সহযোগিতার আহ্বান
​মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার এবং জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট রোধেও কাজ করছে রংপুর রিজিয়ন। সীমান্ত সুরক্ষিত রাখতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সীমান্তবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd