1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 1:33 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা
ব্রেকিং নিউজঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবির কম্বল বিতরণ ও সীমান্ত সচেতনতামূলক সভা

  • Update Time : Friday, January 2, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি
কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসাথে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) ব্যবস্থাপনায় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক সহায়তা ও সচেতনতা কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে বিজিবি’র পক্ষ থেকে এলাকার কয়েকশ দরিদ্র ও দুস্থ মানুষের হাতে শীতকালীন উপহার হিসেবে উন্নতমানের কম্বল তুলে দেন ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধ দমনে একটি বিশেষ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবি প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে দিনরাত সীমান্ত সুরক্ষা নিশ্চিত করছে। তবে সীমান্ত হত্যা ও দুর্ঘটনা রোধে শুধুমাত্র বিজিবির প্রচেষ্টাই যথেষ্ট নয়; এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সীমান্তবাসীদের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।

এ ব্যাপারে বিজিবি”র সুনামগঞ্জের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি”র সদস্যরা সব সময়ই আত্মমানবতার সেবায় সমাজের বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দেশজুড়ে বিজিবির সদর দপ্তরসহ প্রত্যন্ত অঞ্চলেই এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানে জড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে গরু ও সুপারি চোরাচালানের মতো অপরাধ বন্ধে বিকল্প কর্মসংস্থানে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। কোনো অবস্থাতেই যেন কেউ অবৈধ উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করে, সে ব্যাপারে কঠোর সতর্কতা প্রদান করা হয়।

তিনি আরো বলেন,বিজিবি সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর। ব্যাটালিয়নের প্রতিটি সদস্য নিরলস কাজ করে যাচ্ছে যেন সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়। অনুষ্ঠানে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ##

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd