1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 2:52 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা
ব্রেকিং নিউজঃ

সৈয়দপুরে আঞ্জুমান এ আশরাফীয়ার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ

  • Update Time : Wednesday, January 7, 2026

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী):

নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমান এ আশরাফীয়ার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) শহরের জয়নাল মার্কেটে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানকাহ হাসানিয়া সারকারে কাঁলার সভাপতি শেখ নিজামুদ্দিন আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানকাহ হাসানিয়া সারকারে কাঁলার সাধারণ সম্পাদক আহমেদ আলী আশরাফী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমান এ আশরাফীয়ার সহসভাপতি গোলাম কাদির আশরাফী, সাধারণ সম্পাদক আবু রায়হান আশরাফী, সাংগঠনিক সম্পাদক মো. সাজু আশরাফীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আঞ্জুমান এ আশরাফীয়ার সভাপতি শেখ সাম্মু আশরাফী বলেন,
“তরুণ আলেম সৈয়দ মঈন আশরাফ জিলানীর ২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

আমরা প্রতিবছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ পরিচালনা করে থাকি। এসব কার্যক্রমে আমাদের প্রধান অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতা পেয়ে থাকি সৈয়দ মাহমুদ আশরাফ জিলানীর কাছ থেকে।”
তিনি আরও বলেন, আঞ্জুমান এ আশরাফীয়ার চ্যারিটেবল ট্রাস্ট নিয়মিতভাবে বিনামূল্যে রক্তদান সেবা, হুইলচেয়ার সার্ভিস, ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd