নিজস্ব প্রতিবেদন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে কর্মচারীদের অধিকার আদায়ের পাশাপাশি তাদের সুখে-দুঃখে পাশে থেকে আস্থার প্রতীক হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের ৩১তম সাধারণ সম্পাদক মো. নাজমুল আহসান ব্যাপারী। কর্মচারীদের ন্যায্য দাবি আদায়, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা এবং দায়িত্বশীল নেতৃত্বের কারণে তিনি সহকর্মীদের কাছে একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মচারী নেতা হিসেবে পরিচিত।
বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। উভয় ক্ষেত্রেই তাঁর নেতৃত্ব, দক্ষতা ও আন্তরিকতা প্রশংসিত হচ্ছে।
শরীয়তপুর জেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের চর মহেষখালী গ্রামের মৃদুানকান্দি এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মো. নাজমুল আহসান ব্যাপারী। শৈশব থেকেই সততা, মানবিকতা ও দায়িত্ববোধের শিক্ষা তাঁর ব্যক্তিজীবন ও কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত ও পেশাগত জীবনে সততা ও নিষ্ঠাকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। দাপ্তরিক কিংবা সাংগঠনিক দায়িত্ব পালনে তিনি সবসময় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেন। দুর্নীতির বিরুদ্ধে তিনি আপসহীন অবস্থান গ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কর্মপরিবেশকে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক রাখার পক্ষে কাজ করে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মচারীদের দাবি-দাওয়া বাস্তবায়ন, বিভিন্ন সংকটে পাশে থাকা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে মো. নাজমুল আহসান ব্যাপারী আজ কর্মচারীদের আস্থার অন্যতম নাম হয়ে উঠেছেন। তাঁর নেতৃত্ব ও দায়িত্বশীল কর্মকাণ্ড ভবিষ্যতেও কর্মচারীদের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।