1. admin@moheshpurnews24.com : admin :
November 2, 2026, 10:33 am
শিরোনামঃ
সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্বে সার পাচার, আটক ৯ মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন হরিণাকুণ্ডুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ আহম্মেদকে সহকারী শিক্ষকদের বরণ বেদে সম্প্রদায়ের ভাসমান জীবন, সময়ের সাথে লড়াই সংগ্রাম করে কাটছে তাদের জীবন  নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন গারুড়িয়ার চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদার রাজশাহী বোর্ডে HSC-২৬ পরীক্ষায় পাসের হার ৪৫.০৬ শতাংশ
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ আহম্মেদকে সহকারী শিক্ষকদের বরণ

  • Update Time : Sunday, November 1, 2026

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করায় জনাব মোঃ ফিরোজ আহম্মেদ-কে সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ।

রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই বরণ পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষকগণ উপস্থিত থেকে নতুন শিক্ষা অফিসারকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান।

​অনুষ্ঠানে সহকারী শিক্ষকবৃন্দের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন এবং শিক্ষা ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়। সবাই নবযোগদানকারী শিক্ষা অফিসার মহোদয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

​বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ ফিরোজ আহম্মেদ শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরা হলেন সেই মেরুদণ্ডের কারিগর। হরিণাকুণ্ডু উপজেলার শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন এবং গুণগত শিক্ষার মান বৃদ্ধিতে আমি বদ্ধপরিকর।”

​তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “সবার সম্মিলিত সহযোগিতা, সততা ও দায়িত্ববোধের মাধ্যমেই আমরা এ উপজেলার শিক্ষা ব্যবস্থাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।”

​অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষা অফিসারের মধ্যে শিক্ষার বিভিন্ন দিক নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd