1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 7:54 pm
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়, ১৬ দিনে ৩৭ অপরাধী গ্রেফতার

  • Update Time : Sunday, August 23, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুলফিকার আলীর সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট) দুপুরে সম্প্রতি থানা কার্যালয়ে আয়োজিত এ সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধমূলক কার্যক্রম রোধে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময়কালে গণমাধ্যম কর্মীদের জানান, ওসি মোঃ জুলফিকার আলী হরিণাকুণ্ডু উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে পুলিশি কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের টিম দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে আসছে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে হরিণাকুণ্ডুকে গড়ে তুলতে তিনি গণমাধ্যমকর্মীদের পেশাদার ও বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন।

১৬ দিনে ৩৭ আসামি গ্রেফতার ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান সাংবাদিকদের সাথে আলাপকালে হরিণাকুণ্ডু থানায় যোগদানের পর গত ১৬ দিনের (৯ থেকে ২২ আগস্ট) অপরাধ দমন ও সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন ওসি। এই সময়ে থানায় মোট ১৩টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে ৪টি মাদক মামলা।
পুলিশের বিশেষ অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে—
৫০৮ পিস ইয়াবা
৩০ গ্রাম গাঁজা
২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট
অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও আদালত থেকে ওয়ারেন্ট তামিল করে ৭ জন জিআর এবং ৬ জন সিআরভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ৩ মাসের সাজাপ্রাপ্ত ১ জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে পুলিশ।
মাদক ও নিয়মিত মামলার বাইরেও বিভিন্ন অপরাধে ৫ জন ব্যক্তির বিরুদ্ধে ‘সামারী ট্রায়াল’ (সংক্ষিপ্ত বিচার) সম্পন্ন হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জন মাদকসেবীকে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে। সবমিলিয়ে গত ১৬ দিনে বিভিন্ন অপরাধে মোট ৩৭ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন ওসি।
সভায় হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন সমস্যা, কিশোর অপরাধ, চাঁদাবাজি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন স্থানীয় সাংবাদিকরা। নতুন ওসির নেতৃত্বে উপজেলার আইনশৃঙ্খলার আরও উন্নতি হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল হাসান মিঠু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রিপোর্টার ইউনিট হরিণাকুণ্ডু উপজেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান লাড্ডু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রহমান (টগর),রিপোর্টার ইউনিট হরিণাকুণ্ডু উপজেলা শাখার সদস্য মোঃ রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সদস্য সোহরাব হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd