1. admin@moheshpurnews24.com : admin :
August 26, 2026, 6:20 am
শিরোনামঃ
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে  শিশুর মৃত্যু  জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয় মহেশপুরে শিশুনিলয় ফাউন্ডেশনের ইমিটেশন এর উপর কর্মশালা অনুষ্ঠিত। নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে.সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নেত্রকোনার মোহনগঞ্জে ভর্তি জালিয়াতি: এবার ফেঁসে যাচ্ছেন আরও দুই শিক্ষক মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু

  • Update Time : Tuesday, August 25, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে হরিণাকুণ্ডু পৌরসভার পোলতাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
​নিহত ইয়ামিন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের ইকরামুলের ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়ামিন গত তিন দিন আগে হরিণাকুণ্ডু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পোলতাডাঙ্গা গ্রামে নানা রবজেল মণ্ডলের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সে তার ৫ বছর বয়সী মামাতো বোন লামিয়ার সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে দুজনেই পানিতে তলিয়ে যেতে থাকে।
​দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে ইয়ামিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার পুলিশ জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd