1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 6:34 pm
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : Saturday, January 31, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় হরিণাকুণ্ডু বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
​হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে কোনো প্রকার বিচ্যুতি সহ্য করা হবে না। গণভোট ও সংসদ নির্বাচন একই সাথে হওয়ায় কর্মকর্তাদের অধিকতর সজাগ ও সতর্ক থাকতে হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আবুল হোসেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কর্মকর্তাদের করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ বাহিনী সর্বদা তৎপর থাকবে।
​প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোট গণনা, ফলাফল ঘোষণা এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd