1. admin@moheshpurnews24.com : admin :
August 29, 2026, 5:29 am
শিরোনামঃ
নোয়াখালীর হাতিয়ায় পরিচয় মেলার আগেই বৃদ্ধের মৃত্যু দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা-সংঘর্ষ: আহত ৫, মোটরসাইকেল ভাঙচুর হরিণাকুণ্ডুতে মাদক সেবনকালে ১ জন গ্রেফতার, ৪ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৫-১ গোলে হারিয়ে সদর উপজেলা বড় জয় কাঁঠালিয়ায় সাবেক উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কোরআন খানি ও জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ ছাগলনাইয়া সীমান্তে ৩৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ, সিএনজি উদ্ধার নেত্রকোনায় বৃক্ষহত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে মাদক সেবনকালে ১ জন গ্রেফতার, ৪ মাসের কারাদণ্ড

  • Update Time : Friday, August 28, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের হরিনাকুন্ডু থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক সেবনকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে। গতকাল ২৭ আগস্ট রাতে উপজেলার চরপাড়া ক্যাম্প এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হরিণাকুন্ডু থানার চরপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) মুকুল রঞ্জন দেবজ্যোতির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় রূপচান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত রূপচান হরিণাকুন্ডু থানার পোড়াহাটি এলাকার মৃত এলাহি বক্সের ছেলে।
গ্রেফতারের পর আসামিকে আজ দুপুরে (২৮ আগষ্ট) হরিণাকুন্ডু থানার প্রসিকিউশন নং-৪৭/২৬ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত শুনানি শেষে মাদক সেবনের দায়ে অভিযুক্ত রূপচানকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
হরিণাকুন্ডু থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd