1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 11:23 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে যৌথ বাহিনীর অভিযান: ১২টি তাজা ককটেল উদ্ধার

  • Update Time : Saturday, January 31, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে ১২টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতোলা গ্রাম থেকে এই বিস্ফোরক দ্রব্যগুলো উদ্ধার করা হয়।
​হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মন্ডলতোলা গ্রামে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে স্থানীয় রিয়াজ উদ্দিনের বাড়ির পাশে রাখা খড়কুটোর স্তূপের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১২টি লাল-কালো টেপে মোড়ানো ককটেল পাওয়া যায়।

​হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জননিরাপত্তা রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলো পরবর্তীতে হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।
​হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় এ বিষয়ে বলেন, “যৌথ বাহিনীর উদ্ধার করা ১২টি ককটেল থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
​এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd