1. admin@moheshpurnews24.com : admin :
June 26, 2026, 10:15 pm
শিরোনামঃ
মাদক মুক্ত সমাজ গড়ুন; তরুণ প্রজন্মকে খেলাধূলায় উৎসাহিত করুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মহেশপুরে মানব বন্ধন অনুষ্ঠিত। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ সাদুল্লাপুর উপজেলায় ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হরিণাকুণ্ডুতে লালন ভূমি থিয়েটারের উদ্যোগে বৃক্ষরোপণ নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন। পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ জেলা পরিষদ প্রশাসকে ফুলেল শুভেচ্ছা নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই আর কোনো নতুন আশ্রয় নয়—রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারেই দ্রুত, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত হোক
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে লালন ভূমি থিয়েটারের উদ্যোগে বৃক্ষরোপণ

  • Update Time : Friday, June 26, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
​জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক মহতি বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন, ২০২৬) বিকালে উপজেলার তাহেরহুদা গ্রামে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী সংগঠন ‘লালন ভূমি থিয়েটার’-এর আয়োজনে এবং ‘তাহেরহুদা তরুণ প্রজন্ম’-এর সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।

​”হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাহেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও যুবসমাজের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৭৫০টি গাছের চারা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিলো আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, লেবু, কদবেল ও আমড়া গাছ উল্লেখযোগ্য।

​উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে লালন ভূমি থিয়েটারের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন নয়ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর রাশেদ।
এছাড়াও পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার অলিউর রহমান (সোনা), বিএনপির শীর্ষ নেতা মোঃ দেলোয়ার হোসেন সহ সম্মানিত ব্যক্তিগত। কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধান করেন লালন ভূমি থিয়েটারের সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রতিটি নাগরিকের অন্তত একটি করে গাছ লাগানো উচিত। তারা কেবল চারা রোপণই নয়, বরং সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার জন্য তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। স্থানীয় তরুণ প্রজন্মের এই সবুজ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd