1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 1:12 pm
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা
ব্রেকিং নিউজঃ

হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

  • Update Time : Sunday, February 15, 2026

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠলেও ঘটনাস্থলে মারামারির ঘটনা ঘটেছে, ধর্ষণের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত ১০টার দিকে হাতিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার রাতে চানন্দী ইউনিয়নে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারী (৩২) নিজ ঘরে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন—এমন অভিযোগ ওঠে। শনিবার দুপুরে তিনি চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ গেলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন। পরে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। ভুক্তভোগী নারী স্থানীয় নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমে অভিযোগটি জানার পর তদন্তের জন্য ঘটনাস্থলে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে পাঠানো হয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, তবে আশ্রয়ণ প্রকল্প এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি ঘটনার দুই ঘণ্টা আগে হাসপাতালে ভর্তি ছিলেন বলেও জানান তিনি। তবু লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র হাতিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আলাউদ্দিন রনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো ধর্ষণের অভিযোগটি ভিত্তিহীন। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd