1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 7:51 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

হাতিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল : দুই পক্ষের সংঘর্ষ

  • Update Time : Sunday, November 23, 2025

নোয়াখালী-৬ (হাতিয়া)
আসনে বিএনপি নেতা ফজলুল আজিমের সমর্থকদের সঙ্গে দলীয় সংসদ সদস্য প্রার্থী মাহাবুবের রহমান শামীমের সমর্থকদের পাল্টাপাল্টি হামলা, ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত হাতিয়ার ওছখালিতে এ ঘটনা ঘটে। হামলা চলাকালে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলা ভাঙচুরের শিকার হয়েছে একটি আবাসিক হোটেল ও একটি রিসোর্টের কাচ ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, আজ সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমকে প্রার্থী করার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী মশালমিছিল বের করেন তাঁর সমর্থকেরা। একই সময় মাহবুবের রহমান শামীমের সমর্থকেরাও মিছিল বের করেন। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মনোনয়ন বঞ্চিত ফজলুল আজিম সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে এবং অবস্থান নেয়।
পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। আজিমের সমর্থকেরা ওছখালী বাজার নিজেদের দখলে নিয়ে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা রাস্তায় আগুন জ্বালান ও শামীমের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন। পাল্টাপাল্টি হামলা চলার সময় একটি আবাসিক হোটেল ও একটি রিসোর্টের কাচ ভাঙচুর করা হয়। খবর পেয়ে হাতিয়া থানা-পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে বর্তমানে ওছখালি বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
ফজলুল আজিমের সমর্থক হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, তাঁরা ওছখালি বাজারে ফজলুল আজিমের সমর্থনে শান্তিপূর্ণভাবে মশালমিছিল বের করেন। এ সময় শামীমের লোকজন হামলা চালান। এতে তাঁদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
হামলার অভিযোগ অস্বীকার করেন মাহবুবের রহমান শামীমের নির্বাচনী দায়িত্বে থাকা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ। তিনি বলেন, দুপুরের পর থেকে তাঁরা বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা ও গণসংযোগ করছিলেন। সন্ধ্যায় তাঁদের লোকজন ওছখালি জিরোপয়েন্টে এলে ফজলুল আজিমের লোকজন উসকানিমূলক স্লোগান দিয়ে হামলা চালান। তাঁরা একটি হোটেল ও রিসোর্ট ভাঙচুর করেন এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেন। এতে তাঁদের কয়েকজন আহত হন।
স্থানীয় উপস্থিত লোকজন জানান যে, নোয়াখালী-৬ হাতিয়া আসনে ধানের শীষে মনোনয়ন প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম পাওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় কমিটি তা মাহবুবের রহমান শামীম কে দেন। যাতে করে অত্র উপজেলার মানুষের আশা- আকাংক্ষা সব শেষ হয়ে যায়। তাই ধানের শীষে মনোনয়ন পরিবর্তনের বিষয়ে কেন্দ্র সঠিক সিদ্ধান্ত নিবে। এবং যোগ্য পার্থী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেব কে মনোনয়ন দিবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা প্রথম আলোকে বলেন, ফজলুল আজিমের লোকজন আগে থেকে বিএনপির প্রার্থিতা পরিবর্তনের দাবিতে মশালমিছিল বের করার জন্য প্রচারণা চালিয়ে আসছেন। এরই মধ্যে দলীয় প্রার্থী মাহবুবের রহমান শামীমের সমর্থকেরাও ফেসবুকে পাল্টা কর্মসূচি ঘোষণা করেন। আজ সন্ধ্যায় ফজলুল আজিমের অনুসারীরা তাঁর বাসভবন থেকে মশালমিছিল নিয়ে ওছখালির দিকে রওনা হন। একই সময় শামীমের অনুসারীরাও ধানের শীষের পক্ষে মিছিল বের করেন। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া–পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের পাঁচ-সাতজন আহত হয়েছেন। পুলিশ ও নৌবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd