1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 11:07 pm
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

হাতিয়ায় ভোট কেন্দ্র পরিদর্শনে সহকারী নৌ- প্রধান

  • Update Time : Tuesday, February 3, 2026

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী হাতিয়ায় ভোট কেন্দ্র পরিদশন করেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন) রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা। সোমবার সকালে তিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মো: আলাউদ্দিন, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ও হাতিয়ায় নিয়োজিত নৌ-বাহিনীর কর্মকর্তারা।

এর আগে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে নৌ-বাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দ্বীপ কলেজ মাঠে নৌ-বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

নৌ-বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃংখলা রক্ষা করা, জনগনের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের লক্ষ্য। এছাড়া সংসদ নির্বাচন ও গণ ভোট নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর ভাবে সম্পন্ন হয় তার জন্য স্থানীয় প্রশাসনকে সাথে রেখে আমাদের কাজ করতে হবে। কেউ যেন নাশকতা করতে না পারে সেদিগে সজাগ থাকতে হবে বলে তিনি দায়িত্বরত বাহিনীর সদস্যদের নির্দেশ দেন।

এর আগে সকালে হেলিকপ্টার যোগে চট্রগ্রাম থেকে হাতিয়া আসেন তিনি। হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে অবতরণ করে গাড়ি যোগে তিনি উপজেলা সদর ওচখালী আসেন। দুপুরের একটু আগে তিনি হেলিকপ্টার যোগে ভোলার উদ্দেশ্যে চলে যান।

হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় এখানে পুলিশ ও কোষ্টগার্ডের সাথে নৌ-বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। গত বছর ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর থেকে হাতিয়াতে নৌ-বাহিনী অবস্থান করছে। দ্বীপ সরকারি কলেজের একটি ছাত্রাবাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে তারা তাদের কার্যক্রম চালিয়ে আসছে।

তবে নির্বাচনকে সামনে রেখে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ২০ জানুয়ারী হাতিয়াতে অতিরিক্ত নৌ-বাহিনী নিয়োগ করা হয়েছে। প্রতিদিন বাহিনীর সদস্যরা হাতিয়ার নলচিরা ঘাট থেকে শুরু করে নিঝুমদ্বীপ পর্যন্ত টহল দিচ্চেন। কখনো গাড়ীতে কখনো পায়ে হেটে তারা দায়িত্ব পালন করছে।

ইতিমধ্যে নৌ- বাহিনীর সদস্যরা হাতিয়াতে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার ও অপারেশন ডেভিল হান্টে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd