1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 6:29 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

জামালপুর- ৪ আসনে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন মাহবুব জামান জুয়েল

  • Update Time : Saturday, January 17, 2026

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:
জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন সিপিবি মনোনীত এমপি প্রার্থী কমরেড মো. মাহবুব জামান জুয়েল। 
নির্বাচন কমিশনে আপিল করার পর আজ ১৭ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীতা ফিরে পান তিনি।
মাহবুব জামান জুয়েল প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। গত ০৪ জানুয়ারি জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সাক্ষরিত কপি না থাকার কারণ দেখিয়ে প্রার্থীতা বাতিল করেন।  

আজ ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মো. মাহবুব জামান জুয়েলের প্রার্থীতা পুনর্বহাল করা হয়েছে। এর ফলে নির্বাচনী মাঠে আবারও সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেলেন তিনি।
প্রার্থীতা ফিরে পাওয়ায় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১২ জন এমপি প্রার্থী।

আর মনোনয়নপত্র দাখিল করেন ৯ জন এমপি প্রার্থী। গত  ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ৬  প্রার্থী  বৈধতা পায়। তারা হলেন- বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, জামায়াতের মো. আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, নাগরিক ঐক্য প্রার্থী কবির হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের আলী আকবর এবং স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার।
বিভিন্ন ত্রুটি থাকায় মনোনয়ন স্থগিত করা হয় জাতীয় পার্টির প্রার্থী মামুনুর রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল এবং জাতীয় পার্টি আবুল কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd