1. admin@moheshpurnews24.com : admin :
June 18, 2026, 1:57 am
শিরোনামঃ
চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় ৯ম পে স্কেলের দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভ কর্মসূচি পালিত

  • Update Time : Tuesday, February 3, 2026

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনায় ৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।জানা যায়, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আরও জানা যায়, এই বিক্ষোভে বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

এসময় বিক্ষোভকারী বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত হয়ে আসছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও ৯ম পে স্কেলের গেজেট এখনো প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অবিলম্বে গেজেট প্রকাশ করে কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

এদিকে উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেত্রকোণা জেলা শাখার প্রধান সমন্বয়ক মো: রফিকুল ইসলাম, অর্থ সমন্বয়ক মো: সিরাজুল আলম , জেলা সমন্বয়ক মোহাম্মদ রাসেল হায়দার, সদস্য মোহাম্মদ আল-আমিন, নাসরিন আক্তার, মোঃ ইব্রাহিম, আল-আমিন ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম , বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ শাহনূর কবীর খোকন, সারোয়ার হোসেন খান, আমিনুর রহমান খান, আনোয়ার হোসেন,সার্ভেয়ার মোঃ রেজাউল করিম ভূইয়া, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএলসিএ মো. হাফিজুর রহমান খান পাঠান জরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি চলাকালে কর্মচারীরা ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।কর্মসূচিতে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন। এসময় জেলা প্রশাসকের কার্যালয়, বিচার বিভাগ,সদর ইউএনও অফিস,পরিবার পরিকল্পনা,নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল,সমাজসেবা অফিসসহ আরো অন্যান্য অফিসের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd