1. admin@moheshpurnews24.com : admin :
June 11, 2026, 8:27 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত কক্সবাজারে ফিটমাইন্ড একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা নীলফামারীতে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চবি ক্যাম্পাসে জোবাইক সেবা চালু মসজিদের জমি অবৈধ দখলের দাবী।  তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা গোল্ডেন এ-প্লাস পাওয়া হাতে এখন ক্যান্সারের রিপোর্ট নিভে যাচ্ছে টুঙ্গিপাড়ার অন্তরের স্বপ্ন ফবিদপুরে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, June 11, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১জুন (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায়, জেলা জামায়াত অফিসের হলরুমে জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারী অধ্যাপক ছাদের হোসেন সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ ও তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের আদর্শ, কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে যথাযথভাবে তুলে ধরতে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের আরও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে তথ্যভিত্তিক ও ইতিবাচক প্রচারণা পরিচালনার মাধ্যমে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের প্রচার কার্যক্রমের মানোন্নয়ন, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার, সংবাদ পরিবেশন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd