1. admin@moheshpurnews24.com : admin :
June 28, 2026, 8:16 pm
শিরোনামঃ
টেকনাফের মিঠাপানিরছড়ায় সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। শিরোনাম-লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। গাইবান্ধা সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় জাফলং চাইনিজ রেষ্টুরেন্ট পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ ,সম্মেলন ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী রিয়াজ আরাফাতের জানাজা সম্পন্ন; দেশবাসীর কাছে দোয়া কামনা টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধা সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় জাফলং চাইনিজ রেষ্টুরেন্ট পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ ,সম্মেলন

  • Update Time : Sunday, June 28, 2026

মোঃ নুর আলম খন্দকার
গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলা শহরের পার্শবর্তী খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রীজ এলাকায় চাঁদা না দেওয়ায় মিনি জাফলং চাইনিজ রেষ্টুরেন্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ জুন) রবিবার বেলা সাড়ে এগারো টার দিকে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মিনি জাফলং চাইনিজ রেষ্টুরেন্টের মালিক মো. মানিক মিয়া। তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ের কাছে থেকে জায়গা লিজ নিয়ে রেষ্টুরেন্ট দেই। পরে রেষ্টুরেন্টটি পরিচালনার জন্য আমির উদ্দিন নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করি।

রেষ্টুরেন্টটি চালু হবার পর থেকে প্রভাবশালী একটি চক্র আমার কাছে থেকে বিভিন্ন সময় চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই প্রভাবশালী চক্রটির ইন্ধনে পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী রেষ্টুরেন্ট সহ পরিচালকের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে মালামাল লুটপাট চালায় এবং পুড়িয়ে দেয়।

তিনি আরো বলেন, যদি আমার প্রতিষ্ঠানের পরিচালক কোনো অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্রীয় আইনে বিচার হোক সেটা আমিও চাই । কিন্তুু আমার প্রতিষ্ঠান কে পুড়িয়ে ফেলা হলো কেনো। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে তিলে তিলে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। সব শেষ হয়ে গেলো। এখন আমি কিভাবে লোনগুলো পরিশোধ করবো।
তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান পুনোরায় চালুসহ প্রশাসনের নিকট নিরাপত্তা চান।পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে রেষ্টুরেন্টটির মালিক ভুক্তভোগী মানিক ও পরিচালক আমির উদ্দিনের পরিবারের স্বজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, ২৪ জুন মিনি জাফলং চাইনিজ রেষ্টুরেন্টে এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে প্রতিষ্ঠানটি লুটপাট সহ পুড়িয়ে দেয় একদল বিক্ষুব্ধ জনতা ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd