1. admin@moheshpurnews24.com : admin :
July 1, 2026, 7:38 pm
শিরোনামঃ
প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য কুলিয়ারচরে পিকআপভর্তি ২৪ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার নাসিরনগরে পবিত্র শোহাদায়ে কারবালা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ফরিদপুরে শাশুড়ি-জামাইয়ের অনৈতিক সম্পর্কের অভিযোগ ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ, পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ জব্দ মধুপুরে তৃতীয় শ্রেণীর স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা শারীরিক লাঞ্ছনা বিচার দাবিতে মানববন্ধন সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ০৪ জন চোর আটক করেছে বাড়ির সীমানা নিয়ে বিরোধে কলেজছাত্র ফাহমিদ রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি পিতা-পুত্র গ্রেপ্তার পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
ব্রেকিং নিউজঃ

কুলিয়ারচরে পিকআপভর্তি ২৪ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : Wednesday, July 1, 2026

ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিশেষ অভিযানে একটি পিকআপ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ জুলাই ২০২৬) কিশোরগঞ্জ জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে কুলিয়ারচর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশের তথ্যমতে, মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ সাফল্য আসে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভৈরব থেকে একটি পিকআপে বিপুল পরিমাণ গাঁজা ময়মনসিংহের দিকে পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কুলিয়ারচরের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়।

একপর্যায়ে সন্দেহভাজন পিকআপটিকে থামার সংকেত দিলে চালক সেটি অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে বাজরা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় গাড়িটি আটক করে।
আটককৃত ব্যক্তি মো. ডালিম মিয়া (২৪)। পরে উপস্থিত সাক্ষীদের সামনে পিকআপটি তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম মিয়া মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান জোরদারভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd