1. admin@moheshpurnews24.com : admin :
July 3, 2026, 7:03 pm
শিরোনামঃ
নাসিরনগরে স্থানীয় এমপির জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের উদ্বোধন গাইবান্ধা সদর কুমারপাড়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ফরিদপুরে অস্ত্রোপচার ছাড়াই ৫ নবজাতকের জন্ম দিলেন এক নারী: ৪ নবজাতক মৃত্যু গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদের খাদেম সড়ক দুর্ঘটনায় নিহত রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল। টিআর প্রকল্পে অনিয়মের সংবাদ প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই সাংবাদিক রিয়াজুল ইসলাম রুহীর ওপর হামলার অভিযোগ, স্মার্টফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার দাবি যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে গাইবান্ধার ফুলছড়ি ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা শঙ্কায় ২৫ পরীক্ষার্থী
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে অস্ত্রোপচার ছাড়াই ৫ নবজাতকের জন্ম দিলেন এক নারী: ৪ নবজাতক মৃত্যু

  • Update Time : Friday, July 3, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদনী বেগম (২২) নামে এক নারী অস্ত্রোপচার ছাড়াই ৭ মাসের কম সময়ের মধ্যে ৫ টি সন্তানের জন্ম দিয়েছেন। জন্মের ১২ ঘণ্টার মধ্যে ৪টি নবজাতক মৃত্যু হয়।

গত,(২ জুলাই) বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটে হাসপাতালের লেবার ওয়ার্ডে অস্ত্রোপচার ছাড়াই শিশুগুলোর জন্ম হয়। তাদের মধ্যে ৩টি ছেলে ও ২টি মেয়ে শিশু।

নবজাতকগুলোর ওজন মাত্র ৭০০ থেকে ৮০০ গ্রাম হওয়ায়, তারা অতি কম ওজনের মধ্যে পড়ে। হাসপাতালে পর্যাপ্ত নিবিড় নবজাতক পরিচর্যা কেন্দ্র বা এনআইসিইউ সুবিধা না থাকায় চিকিৎসকেরা তাদের দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ শারীরিক অবস্থার কারণে ৪ টি নবজাতকই মারা গেছে।

বর্তমানে হাসপাতালের নবজাতক ও শিশু ওয়ার্ডে ১টি মাত্র ছেলে সন্তান অক্সিজেন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা জানান, নির্ধারিত সময়ের আগে জন্ম ও ওজন কম থাকায় অনেক জটিলতা ছিল। এসব কারণে শিশুগুলোর মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে চাঁদনী বেগম (২২) ও মাহামুদুল হাসানের বিয়ে হয়। অন্তঃসত্ত্বা হওয়ার পর জানা যায়, চাঁদনীর গর্ভে পাঁচ সন্তান আছে। তিনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতেন। হঠাৎ সমস্যা দেখা দেওয়ায় চাঁদনীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

হাসপাতালের লেবার ওয়ার্ডের নার্স মিনতি সরকার জানান, গতকাল বিকেল ৪টা ১০ মিনিটে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টা ২০ মিনিটে প্রথম বাচ্চা প্রসব করেন। আধা ঘণ্টার মধ্যে বাকি ৪ টি বাচ্চা প্রসব করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd