1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 11:38 am
শিরোনামঃ
আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ মঙ্গলবার একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান নিরাপত্তা জোরদার ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধা সদর কুমারপাড়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • Update Time : Friday, July 3, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধা সদর ৯ নং খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর কুমারপাড়া বাজারে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী। বক্তব্য দেন গাইবান্ধা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, খোলাহাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. রাজু আহমেদ কিনু, জামায়াত নেতা রায়হান, গাইবান্ধা তৃণমূল উন্নয়ন সংস্থার সভাপতি ইঞ্জি. মো. আমজাদ হোসেন, হাসেন বাজার মসজিদের সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক, কুমারপাড়া মসজিদের সেক্রেটারি ও বায়তুল আমান জামে মসজিদ ও নূরানী কোরআনিয়া মাদ্রাসার সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান সেক্রেটারি মো. আব্দুস সাত্তার, হাসেন বাজার মসজিদের বিশিষ্ট সুধী মো. হরেন মিয়া, বায়তুল আমান মসজিদের মো. আব্দুল লতিফ, ইসলামী ছাত্রশিবিরের পৌর সেক্রেটারি ও রেজিস্ট্রার মো. ইমাম মেহেদী হাসান এবং মো. মনজিলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তারের কারণে তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ছে। তারা মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশ থেকে এলাকায় মাদক, জুয়া ও সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd