1. admin@moheshpurnews24.com : admin :
July 4, 2026, 6:45 pm
শিরোনামঃ
ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ পাঁচজন আহত নীলফামারীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্টিত ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন সবার আগে নিশ্চিত করা হবে”— এ্যাড. মোঃ শাহাদাৎ গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রীল শ্রমিক জহুরুল হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি গাইবান্ধা সদর ৫ নং বল্লমঝাড়ের চারমাথা থেকে ইয়াবা সেবনকালে দুই যুবক গ্রেফতার করিমগঞ্জ থানার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত নেত্রকোনায় আমার ‘আমার গ্রাম আমার শহর ‘প্রকল্পের ব্যাপক অনিয়মের অভিযোগ নেত্রকোনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ পাঁচজন আহত

  • Update Time : Saturday, July 4, 2026

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পশ্চিম জিনারাই এলাকায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পশ্চিম জিনারাই গ্রামের বাসিন্দা মো. সুরুজ মিয়া (৬০) কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন দরবার থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, দা, কিরিচ, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের বসতবাড়ির সামনে এসে অতর্কিত হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলায় সুরুজ মিয়ার বড় ভাই পিয়াস উদ্দিন (৬৫), চাচাতো ভাই লিহাম উদ্দিন (৪৮), মেয়ে মোছা. সিমা (৩৫), স্ত্রী মোছা. সালমা (৫২) এবং ছোট ভাইয়ের স্ত্রী তাছলিমা (৪০) গুরুতর আহত হন। আহতদের মাথা, চোখ, কপাল ও হাতে ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তাদের ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে দ্বীন ইসলাম, মো. রফিক, নকিব মিয়া, মো. মামুন, শুনু মিয়াসহ আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে এবং তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd