1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 11:38 am
শিরোনামঃ
আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ মঙ্গলবার একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান নিরাপত্তা জোরদার ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি
ব্রেকিং নিউজঃ

জামালপুরে স্ত্রীর অকাল মৃত্যুতে পরিবারের পাশে বীমা কোম্পানি, স্বামীর হাতে চেক হস্তান্তর

  • Update Time : Monday, July 6, 2026

মাসুদ রানা স্টাফ রিপোর্টার জামালপুর :
জামালপুরের সরিষাবাড়ীতে শিউলী বেগম ও লিটন মিয়া নামে গ্রাহকের আকস্মিক মৃত্যুর পর তার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ে বীমা দাবির চেক প্রদান করেছে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

সোমবার (৬ জুলাই) দুপুরে পোগলদিঘা ইউনিয়নের মুনারপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মরহুম দুই গ্রাহকের মনোনীত নমিনির হাতে ৮০ হাজার ও ২ লাখ ৯০ হাজার টাকার দুটি চেক হস্তান্তর করেন।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক হস্তান্তর করেন।

সরিষাবাড়ী উপজেলার আরামনগর শাখার ইনচার্জ মোঃ রিপন মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ময়মনসিংহ বিভাগীয় সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাসুম হাসান জামাল , ঘাটাইল সদর জোনাল ইনচার্জ মোঃ শিবলু মিয়া, জামালপুর জোনাল অফিসের জুনিয়র অফিসার ( ক্যাশ) মোঃ আল আমিন, সরিষাবাড়ী আরামনগর শাখা অফিসের জুনিয়র অফিসার ( ক্যাশ) মোঃ রাকিব হাসানসহ আরো অনেকেই।

এসময় সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাসুম হাসান জামাল তার বক্তব্যে বলেন, গ্রাহকের বিপদের সময় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সর্বদাই তাদের পাশে থাকেন। ‘বীমা শুধু একটি পলিসি নয়, এটি বিপদের সময়ে পরিবারের সবচেয়ে বড় ভরসা। গ্রাহক যখন প্রিমিয়াম জমা দেন, তখন তিনি একটি বিশ্বাসের ওপর বিনিয়োগ করেন। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার রেকর্ড সময়ের মধ্যে বেস্ট ইসলামী লাইফ এই দাবি পরিশোধ করছে। গ্রাহকের মৃত্যুর পর এই অর্থ শোকসন্তপ্ত পরিবারটির ভবিষ্যৎ পথচলাকে কিছুটা হলেও সহায়ক হবে।

চেক গ্রহন করার পর মরহুমা শিউলি বেগমের স্বামী কান্না জড়িত কন্ঠে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ধন্যবাদ জানিয়ে বলেন, কোম্পানি তাদের কথা রেখেছেন। স্ত্রী কষ্ট করে একটা বীমা করেছিলো। কয়েকটি পলিসি দেওয়ার পর সে মারা যায়। কোনো রকম হয়রানি ছাড়াই দ্রুত টাকা বুঝিয়ে দিয়েছে, তা আমাদের বেঁচে থাকার নতুন সাহস জোগাবে।”

উল্লেখ, মরহুম গ্রাহক শিউলি বেগম ও লিটন মিয়া কয়েক বছর আগে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে জীবন বীমা পলিসি গ্রহন করেছিলেন। তাদের অকাল মৃত্যুর পর সব নিয়ম প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার দ্রুত সময়ের মধ্যেই কোম্পানি তাদের মনোনীত নমিনির কাছে এই দাবি নিষ্পত্তি করলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd