1. admin@moheshpurnews24.com : admin :
July 9, 2026, 7:16 pm
শিরোনামঃ
ম্যাক্স হাসপাতালের মালিকানা নেই, অভিযোগের জবাব দিতে প্রস্তুত ডা. ইসমাইল নিকলীতে থানা হাজতে আসামির মৃত্যুর ঘটনা, আইনগত প্রক্রিয়া শুরু নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন নাসিরনগরে খালাম্মা পরিচয়ে শিশু অপহরণের অভিযোগে তরুণী আটক রাজশাহীতে পদ্মার পাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষিত টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতের যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ। বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান দেবীগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
ব্রেকিং নিউজঃ

নিকলীতে থানা হাজতে আসামির মৃত্যুর ঘটনা, আইনগত প্রক্রিয়া শুরু

  • Update Time : Thursday, July 9, 2026

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে রুবেল মিয়া (২২) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে থানা হাজত থেকে তাকে উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে পুলিশ।
নিহত রুবেল মিয়া নিকলী উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রুবেলের বিরুদ্ধে তার বাবার দায়ের করা একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে নিকলী থানায় আনা হয় এবং নিয়ম অনুযায়ী হাজতে রাখা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুবেল নিজের পরনের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেছেন। পরে আদালতে পাঠানোর প্রস্তুতির সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা গেছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
নিহতের বাবা রাজা হাওলাদার বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের কারণে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এর আগেও তিনি নিজেই ছেলের বিরুদ্ধে মামলা করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে রুবেল কারাগারে যান। তবে কারামুক্ত হওয়ার পরও তিনি পুনরায় মাদকে জড়িয়ে পড়েন।
তিনি জানান, বৃহস্পতিবারও ছেলের আচরণে অতিষ্ঠ হয়ে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে রুবেলকে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পর তিনি ছেলের জন্য খাবার ও কাপড় নিয়ে থানায় যান। সেখান থেকে বাড়ি ফেরার পথেই তিনি ছেলের মৃত্যুর খবর জানতে পারেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। একই সঙ্গে এ বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd