1. admin@moheshpurnews24.com : admin :
July 10, 2026, 7:13 pm
শিরোনামঃ
বৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে মেয়ের সামনেই বাবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা প্রধান পাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ ম্যাক্স হাসপাতালের মালিকানা নেই, অভিযোগের জবাব দিতে প্রস্তুত ডা. ইসমাইল নিকলীতে থানা হাজতে আসামির মৃত্যুর ঘটনা, আইনগত প্রক্রিয়া শুরু নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন নাসিরনগরে খালাম্মা পরিচয়ে শিশু অপহরণের অভিযোগে তরুণী আটক রাজশাহীতে পদ্মার পাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষিত
ব্রেকিং নিউজঃ

দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা প্রধান পাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন।

  • Update Time : Friday, July 10, 2026

লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারা কবরস্থান থেকে খুটামারা প্রধানপাড়া জামে মসজিদ পর্যন্ত মানুষের চলাচলের কাঁচা সড়কের মাঝামাঝি অংশে থাকা একটি কালভার্ট প্রবল বৃষ্টিপাতের কারণে শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকালে ধসে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে সৃষ্ট পানির তীব্র স্রোতে কালভার্টটি দেবে যাওয়ার পাশাপাশি এর দুই পাশও ভেঙে যায়। এতে খুটামারা এলাকার অন্তত পাঁচটি পাড়ার শতাধিক মানুষের চলাচল চরম দুর্ভোগে পড়েছে। মোটরসাইকেল, ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচলও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এলাকাবাসীর দাবি, খুটামারা কবরস্থান থেকে প্রধানপাড়া জামে মসজিদ পর্যন্ত এই কাঁচা সড়কটি ইউজিআর (UGR) প্রকল্পের আওতাভুক্ত। দীর্ঘদিন ধরে এটি এলাকাবাসীর গুরুত্বপূর্ণ যোগাযোগের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কালভার্টটি ধসে পড়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে দ্রুত সরেজমিনে পরিদর্শন করে জরুরি ভিত্তিতে কালভার্ট পুনর্নির্মাণ ও সড়কটি চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd