1. admin@moheshpurnews24.com : admin :
July 12, 2026, 7:03 pm
শিরোনামঃ
মুসলিম এইডের উদ্যোগে জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলমোড়ায় ইউনিয়ন বিএনপি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রতিমন্ত্রী মীর হেলালের নির্দেশনায় নিজস্ব অর্থায়নে শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বসবাসকারী ২০০ জন বন্যার্ত পরিবারের সদস্যদের মাঝে ত্রান সামগ্রী সহায়তা দিয়েছে ৬৪ বিজিবি। কলাতলি মোড়ে ভাসমান দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে ধনবাড়ীতে এইচ,এস,সি পরীক্ষার্থীর ফাঁ”*সিতে ঝুলে আত্ম*হত্যা সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা
ব্রেকিং নিউজঃ

মুসলিম এইডের উদ্যোগে জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • Update Time : Sunday, July 12, 2026

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

মুসলিম এইড বাংলাদেশ-এর উদ্যোগে জীবিকা উন্নয়ন কর্মসূচি-২০২৬-এর আওতায় দুঃস্থ নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিকেল ৪টায় পাবনার আতাইকুলা শাখা অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মুসলিম এইড বাংলাদেশের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক মামুন হোসেন-এর সভাপতিত্বে এবং আতাইকুলা শাখার ব্যবস্থাপক মো. মমিনুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আল মাহমুদ হোসেন বলেন, “শুধু সহায়তা প্রদানই নয়, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। মুসলিম এইড বাংলাদেশ জীবিকা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দুঃস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথ সুগম করছে। এ ধরনের উদ্যোগ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধি এবং সমাজে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকারভোগীরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি ও আয়মুখী কাজে সম্পৃক্ত হবেন বলে আমি আশা করি।”

সভাপতির বক্তব্যে মামুন হোসেন বলেন, মুসলিম এইড বাংলাদেশ সবসময় সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন আয়বর্ধক সহায়তার মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুসলিম এইড বাংলাদেশের আঞ্চলিক হিসাবরক্ষক মো. সাইফুল ইসলাম, প্রোগ্রাম সুপারভাইজার মো. মিলন ইসলাম এবং মো. মনোয়ার হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপকারভোগীরা এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় মুসলিম এইড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তার মাধ্যমে নিজেদের আয়-রোজগারের পথ তৈরি হবে বলে আশা ব্যক্ত করেন।

পাবনা জেলা প্রতিনিধি 

১২/০৭/২৬ 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd