1. admin@moheshpurnews24.com : admin :
July 22, 2026, 3:13 pm
শিরোনামঃ
গণসংযোগে ব্যাপক সাড়া, দানাপাটুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান সানাউল্লাহ সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি। রাজপাড়া থানা পরিদর্শন করেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির নাসিরনগর ধরমন্ডল থেকে ১২ টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার নাসিরনগরের উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আজদু মেম্বার। বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের নজির স্থাপন।
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ: থানায় অভিযোগের পরও ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রশ্ন

  • Update Time : Thursday, July 16, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে এক সাংবাদিকের গতিরোধ, ক্যামেরা ছিনিয়ে নেওয়া ও সংঘবদ্ধ হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

​ভুক্তভোগী সাংবাদিক মাহমুদ হাসান নাঈম জানান, তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘নিরাপদ নিউজ’-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের কারণে দীর্ঘ দিন ধরেই তিনি বিভিন্ন মহল থেকে হুমকি ও চাপের মুখে রয়েছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যায় সংবাদ সংগ্রহের কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুটানীবাজার এলাকায় পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্থানে পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করা হয়। সাতাইল-বাতাইল গ্রামের ফরিদুল ইসলামের ছেলে পারভেজের নেতৃত্বে হৃদয়সহ ৫-৬ জনের একটি দল তাকে ঘিরে ফেলে। এ সময় তারা জোরপূর্বক তার মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত তার ক্যানন ৭০০ডি মডেলের ক্যামেরাটি ছিনিয়ে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি ও হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​সাংবাদিক মাহমুদ হাসান নাঈম বলেন, ঘটনার পরপরই আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, অভিযোগের পর অনেক সময় পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বা অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। তিনি দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়া ক্যামেরা উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

​এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd