1. admin@moheshpurnews24.com : admin :
July 22, 2026, 3:13 pm
শিরোনামঃ
গণসংযোগে ব্যাপক সাড়া, দানাপাটুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান সানাউল্লাহ সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি। রাজপাড়া থানা পরিদর্শন করেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির নাসিরনগর ধরমন্ডল থেকে ১২ টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার নাসিরনগরের উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আজদু মেম্বার। বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের নজির স্থাপন।
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় ঘুমে ট্রেনের দরজা থেকে ছিটকে যুবকের মৃত্যু

  • Update Time : Friday, July 17, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
নেত্রকোনায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে মুহিদ খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪ টার দিকে জেলা শহরের রাজুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মুহিদ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড়পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন মুহিদ। টিকেট না পাওয়ায় ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। ভোরে ঘুম পেলে হাত ছুটে নিচে পড়ে যান। এতে তার একটি পা ট্রেনের নিচে কাটা পড়ে আলাদা হয়ে যায়। শরীরের বাকি অংশ পাশের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। ঘটনার পর আশপাশের লোকজন জড়ো হয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়। পরে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই দেওয়ান রিয়াদ বলেন, ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিল মুহিদ। দরজার পাশে দাঁড়িয়ে আসতেছিল। ভোরে চোখে ঘুম চলে এলে হাত ছুটে যায়। পড়ে রাজুর বাজার এলাকায় দরজা থেকে ছিটকে পড়ে মুহিদ। খবর পেয়ে লাশ বুঝে নেওয়ার জন্য পরিবারের সবাই আমরা এখন নেত্রকোনায় রয়েছি।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য আবেদন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

১৭/০৭/২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd