1. admin@moheshpurnews24.com : admin :
July 21, 2026, 4:18 am
শিরোনামঃ
গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূরের বৃত্তি অর্জন উপলক্ষে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার।পুলিশের ওপর হামলার অভিযোগ।
ব্রেকিং নিউজঃ

দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল দশা, কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

  • Update Time : Sunday, July 19, 2026

লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক এবং ফটকের পাশের সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীরা। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের প্রবেশপথে পানি ও কাদা জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের পরিচ্ছন্ন পোশাকে বিদ্যালয়ে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে দীর্ঘদিন ধরে খানাখন্দ ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় পুরো এলাকাটি কাদায় পরিণত হয়। ফলে শিক্ষার্থীদের কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। অনেকের পোশাক ও জুতা নষ্ট হয়ে যাচ্ছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রতিদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল অবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিকল্প কোনো চলাচলের পথ না থাকায় বাধ্য হয়েই সবাইকে এই ঝুঁকিপূর্ণ ও কাদাময় পথ ব্যবহার করতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথের এমন করুণ অবস্থা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুত রাস্তা সংস্কার এবং বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের অংশ চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয়দের আশা, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd