1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 10:39 am
শিরোনামঃ
কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল। পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায় হোয়াইক্যংয়ে জনতার বিক্ষোভের মুখে ইউনিয়ন বিভাজন নিয়ে গণশুনানি পণ্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ ‎ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক
ব্রেকিং নিউজঃ

সমাজ গঠনে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশেরমাদকমুক্ত সচেতনতামূলক উদ্যোগ

  • Update Time : Thursday, July 23, 2026

ষ্ট্যাফ রিপোর্টার,
মাদক একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্যতম বড় হুমকি। এই সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের উদ্যোগে গাইটাল পাক্কারমাথা এলাকায় এক মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় উপস্থিত বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুস্থ সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগই পারে মাদকের বিস্তার রোধ করতে।
কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো মাদক সংক্রান্ত তথ্য গোপনীয়তা রক্ষা করে পুলিশকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
“মাদককে না বলুন, সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনতা একসঙ্গে কাজ করি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd