1. admin@moheshpurnews24.com : admin :
July 27, 2026, 10:47 pm
শিরোনামঃ
সরিষাবাড়ীতে বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স  পিএলসির স্বাস্থ্য বীমা দাবির চেক প্রদান ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  গাইবান্ধায় শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত টেকনাফে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নাসিরনগরে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়ে ও কারসাজি হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ‎ ‎ সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক নাসিরনগরে নিত্য পণ্যের দাম বৃদ্ধি টালমাটাল সবজির বাজার।
ব্রেকিং নিউজঃ

টেকনাফে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : Monday, July 27, 2026

মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার:

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২টায় টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা যুব বিভাগের সভাপতি ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকউল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো ও সেগুলোর পরিচর্যার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ হোসাইন, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ও পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল আলম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিম নূরী এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহ কামাল শাফি।

এ সময় স্থানীয় জামায়াত, যুব বিভাগ ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd