1. admin@moheshpurnews24.com : admin :
July 29, 2026, 11:14 pm
শিরোনামঃ
নান্দাইল রোড বাজার থেকে জনতা ব্যাংক শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, বৃক্ষমেলা–২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার-ডাল জব্দ, ৬ পাচারকারী আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন নেত্রকোনায় সৌর বিদ্যুতের প্রসারে সমন্বিত উদ্যোগের আহ্বান ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান ‎ নাসিরনগরে ভূয়া কৃষি কর্মকর্তা সেজে প্রতারণা,জনতার হাতে আটক
ব্রেকিং নিউজঃ

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার-ডাল জব্দ, ৬ পাচারকারী আটক

  • Update Time : Wednesday, July 29, 2026

মোহাম্মদ হোসাইন:

চোরাচালান রোধে পরিচালিত অভিযানে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সার, ছোলা ও বুটের ডালসহ ছয়জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচর গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল জব্দ করা হয়।
এ সময় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয় এবং এতে থাকা ছয়জন পাচারকারীকে আটক করা হয়।কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল, আটককৃত পাচারকারী ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd