1. admin@moheshpurnews24.com : admin :
July 30, 2026, 11:06 pm
শিরোনামঃ
সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সারোয়ার আরিফ উদ্দিন নাসিরনগরে ডাক বাংলাে ও দোলমন্দিরে পর্যটকদের ভীর,যেন মিনি কক্সবাজার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ‘অদম্য জুলাই মিছিল’ খুলনা বিভাগে টানা তিনবার শ্রেষ্ঠত্বের মুকুট হরিণাকুণ্ডু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার নান্দাইল রোড বাজার থেকে জনতা ব্যাংক শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, বৃক্ষমেলা–২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • Update Time : Thursday, July 30, 2026

মাসুদ রানা  জামালপুর প্রতিনিধি:

​জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে সেচ পাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মিটার, ক্যাবল ও ঘরবাড়ীতে ধারাবাহিক চুরিরোধ এবং দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পাকা রাস্তার ওপর সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর, রামপুর ও মহিষাকান্দি গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে ডোয়াইল ইউনিয়নের বিভিন্ন স্থানে চুরি বেড়েছে। এরমধ্যে বিভিন্ন স্থানের শষ্যক্ষেতের মধ্যে থাকা সেচপাম্পের ঘর থেকে চুরি হচ্ছে মোটর। এছাড়াও একই ইউনিয়নের চাপারকোনা ও ঢোলভিটি কালীতলা বাজার এলাকা থেকে ১০ কেভিএ পল্লী বিদ্যুতের ২ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

গোবিন্দপুর গ্রামের বাবুর খামার থেকে ২৬টি মুরগি চুরি হয়, একই গ্রামের আশরাফুল আরেফিন, ফরিদ মিয়া ও মানিক মিয়ার সেচপাম্প ও বসতঘর থেকে মোটর চুরি হয়েছে। এতে আতঙ্কে কৃষক ও স্থানীয়রা। কষ্টে কেনা পাম্পের প্রধান অংশগুলো চুরি হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষকরা। এতে একদিকে যেমন বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে, তেমনি আসন্ন বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এলাকায় চুরি বন্ধে নিয়মিত টহল জোরদার করার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, ​বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী, ফরিদ মিয়া, রুহুল বাদশা, লিলি বেগম, আছিয়া বেগম প্রমুখ। এসময় বক্তারা বলেন, এলাকায় ইদানীং চুরির উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। সেচ পাম্পের মোটর, ট্রান্সফরমার, মিটার ও বৈদ্যুতিক ক্যাবল চুরির কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। এছাড়া ঘরবাড়িতেও চুরি সংঘটিত হচ্ছে, যা সাধারণ মানুষের মনে চরম নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। অবিলম্বে এসব চুরির সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। দ্রুত চুরি রোধ এবং দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd