1. admin@moheshpurnews24.com : admin :
August 2, 2026, 10:47 pm
শিরোনামঃ
টেকনাফ সড়কে দিনদুপুরে গাছ ফেলে ডাকাতি; বিকাশের ৬০ লাখ টাকা লুট, গুলিবিদ্ধ ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী কোটচাঁদপুরে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষে ‘অদম্য জুলাই-২০২৬’ মিছিল ও সমাবেশ বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দিলেন মা গোমস্তাপুরে ৪ ফুট উচ্চতার গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার অসহায় মানুষের ভরসার নাম আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান
ব্রেকিং নিউজঃ

গোমস্তাপুরে ৪ ফুট উচ্চতার গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার

  • Update Time : Sunday, August 2, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টার দিকে গোমস্তাপুর থানার রাধানগর ইউনিয়নের সিদ্ধিগ্রাম মুসলমানপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আলমগীর কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে সিদ্ধিগ্রাম মুসলমানপাড়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো. মাহবুবুর রহমান (৩৫)-কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শয়নকক্ষের পেছনে নিজ দখলীয় জমিতে রোপণ করা প্রায় ৪ ফুট উচ্চতার একটি নেশাজাতীয় গাঁজার গাছ উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ইনচার্জ মোঃ নুরে আলম জানায়, উদ্ধারকৃত গাঁজার গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd