1. admin@moheshpurnews24.com : admin :
August 2, 2026, 10:57 pm
শিরোনামঃ
টেকনাফ সড়কে দিনদুপুরে গাছ ফেলে ডাকাতি; বিকাশের ৬০ লাখ টাকা লুট, গুলিবিদ্ধ ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী কোটচাঁদপুরে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষে ‘অদম্য জুলাই-২০২৬’ মিছিল ও সমাবেশ বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দিলেন মা গোমস্তাপুরে ৪ ফুট উচ্চতার গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার অসহায় মানুষের ভরসার নাম আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান
ব্রেকিং নিউজঃ

বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

  • Update Time : Sunday, August 2, 2026

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৩ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বাকেরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের ইতিবাচক কার্যক্রম তুলে ধরা এবং জনস্বার্থে গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠিত সভায় নবাগত ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, সাংবাদিকেরা হলেন সমাজের দর্পন। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন গতিশীল করা সম্ভব না। বাকেরগঞ্জ একটি বৃহৎ উপজেলা। মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোরগাং সহ সকল সমস্যা সমাধানে আপনাদের বস্তুনিষ্ঠ ভুমিকা কামনা করছি।

সভায় উপস্থিত সাংবাদিকরাও উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা সহকারি কমিশনার ভূমি তন্ময় হালদার, ওসি আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, আমেরিকা প্রবাসী সোলায়মান সেরনিয়াবাত, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান,
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক মোঃ হাবিবুর রহমান,জাকির জমাদ্দার,তুহিন শিকদার, মোহসিন মোল্লা, শামিম আহম্মেদ, এস এম পলাশ, বায়েজিদ বাপ্পি, এস এম নওরোজ হীরা, বাদশা ফয়সাল খান সবুজ, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম মনির, মোঃ আবুল বাসার, রবিউল ইসলাম,সৌরভ হাওলাদার, জাহিদুল ইসলাম, এম সাখাওয়াত, মহসিন হোসেন, মুহিবুল ইসলাম সৌরভ, মোঃ সুমন ভূইয়া, মোঃ বেলাল হোসেন, শাখাওয়াত হোসেন মনির, এইচ এম কামাল মৃধা, কবির গাজী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd