1. admin@moheshpurnews24.com : admin :
August 30, 2026, 7:24 am
শিরোনামঃ
‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য ফুলছড়ি উপজেলায় প্রসুতির মৃ’ত সন্তান ৪ বছর পর জীবিত থাকার খবরে চাঞ্চল্য নান্দাইলে প্রথমবার তারুণ্যের মহোৎসব: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘একসাথে গড়ি নান্দাইল ফাউন্ডেশন সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে নবনির্মিত সড়কে বৃক্ষরোপণ সাংবাদিক ওসমানের উপর সন্ত্র সন্ত্রাসী হামলা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন গো-হাট নেত্রকোনায় অনলাইন ফাঁদে নিঃস্ব তরুণরা, অ্যাপে যুক্ত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শতাধিক তরুণ একই দিনে মনপুরার তিন শিশু নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য।। দুজন বাংলাবাজার কলেজ মাঠ থেকে, একজন ঢাকার মাদ্রাসা থেকে নিখোঁজ।
ব্রেকিং নিউজঃ

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে আহত-৩

  • Update Time : Monday, August 3, 2026

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন ইতি আক্তার (২২), ফাহিম হাওলাদার (১৪) ও হনুফা বেগম (৫০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়,
সোমবার সকাল ৬ টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহআলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।

শাহআলম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার জানান, ঘরের পাশে থাকা কয়েকটি বালুর বস্তার মধ্যে একটি বস্তায় বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। আত্ম রক্ষার্থে তারা ঘরের সামনে থাকা নদীতে ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণে তাদের শরীরের সব কাপড় পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। তবে বোমা কোথা থেকে আসলো এ বিষয়ে তাদের কিছুই জানা নেই।

বাকেগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বোমায় কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd