1. admin@moheshpurnews24.com : admin :
August 3, 2026, 10:43 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি দেখুন আরো কত কি পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান ফরিদপুরে মোটরসাইকেল অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৩ জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া” — এ্যাড. মিজানুর রহমান মুবিন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন নাচোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত ফরিদপুরে বারি উদ্ভাবিত পেঁয়াজ ও তৈলজাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষণ
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

  • Update Time : Monday, August 3, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর ইসলাম (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে তানভীর ইসলাম (২০) ও তার সঙ্গী মো. বিপ্লব হোসেন (২৪) একটি মোটরসাইকেলে করে সাফদারপুর বাজার থেকে খালিশপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মকছেদ মোড় অতিক্রম করার পর বিপরীত দিক থেকে আসা হাসান (১৮) নামের এক তরুণের চালিত মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে তানভীরের মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। একই ঘটনায় বিপ্লব হোসেনও শরীরের বিভিন্ন স্থানে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসক তানভীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। অন্যদিকে, বিপ্লব হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে তানভীরকে উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৩ আগস্ট গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহত তানভীর ইসলাম (২০) কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রামের জসিম উদ্দিনের ছেলে। আহত বিপ্লব হোসেন (২৪) একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
অপর মোটরসাইকেলের চালক হাসান (১৮) কোটচাঁদপুর উপজেলার লক্ষীকুন্ড ঢাকাইয়া পাড়ার নুরু মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd