1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 3:23 am
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে যৌথ উদ্যোগ

  • Update Time : Wednesday, August 5, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে জেলা বাস, ট্রাক, মাইক্রো ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা করেছে জেলা পুলিশ। গত মঙ্গলবার (৪ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
আলোচনা সভায় সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, যাত্রী হয়রানি রোধ, জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল এবং দূরপাল্লার যানবাহনের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও জনসেবার মান উন্নয়নে জেলা পুলিশ এবং পরিবহন মালিক সমিতি সমন্বিতভাবে কাজ করবে—এ মর্মে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়। এসময় জেলা বাস, ট্রাক, মাইক্রো ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধিদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং পরিবহন খাতের সেবার মান উন্নয়নে জেলা পুলিশ সবসময় পরিবহন সংশ্লিষ্টদের পাশে থেকে সমন্বিতভাবে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd