1. admin@moheshpurnews24.com : admin :
August 9, 2026, 5:57 am
শিরোনামঃ
সরকারি পরীক্ষাবিষয়ক সংশোধিত আইনের কয়েকটি ধারা অসামঞ্জস্যপূর্ণ: বাকবিশিস ঐতিহ্য হারানোর পথে মধুপুরের আনারস লোশকান,সারের দাম ও বাজারজাতকরণে দিশেহারা চাষী সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কিশোরগঞ্জে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তিনজনের ওপর হামলার অভিযোগ, আহত ৩ সাদুল্যাপুর উপজেলায় বসতবাড়িতে বাণিজ্যিকভাবে গাঁজার চাষ বিশালাকার গাঁজার গাছসহ গ্রেফতার ১ সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জাতীয় পর্যায়ের বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

  • Update Time : Saturday, August 8, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় বিশ্বরোড মোড়স্থ আম গবেষণা কেন্দ্রের পূর্ব পাশে এসোসিয়েশনের কার্যালয়ের তৃতীয় তলায় সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ। সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. রবিউল ইসলাম, উপদেষ্টা সিয়াম রেজা, সহ-সভাপতি মো. এনামুল হক নাসিম ও আবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান জুয়েল, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক আবুল কাশেম এবং সদস্য মুনিরুল ইসলাম মুনির, বিপ্লব হাসান, নাসিরুল ইসলাম ও সুমন আলী। বক্তারা চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন। জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা, যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে সেমিনার, সিম্পোজিয়াম ও বিষয়ভিত্তিক কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পরে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd