1. admin@moheshpurnews24.com : admin :
August 10, 2026, 12:32 pm
শিরোনামঃ
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্য সফরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তার রাজশাহীতে পাশের হার ৬৩.৬৭ হরিণাকুণ্ডুতে কুলবাড়ীয়া বাজারের বেহাল সড়ক সংস্কা’র কাজ শুরু ‎ ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি পলাশবাড়ী উপজেলায় ফেরি করে শাক কচু বিক্রিতেই চলছে নিত্য সংগ্রামী মুক্তার জীবন চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক
ব্রেকিং নিউজঃ

যুক্তরাজ্য সফরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : Monday, August 10, 2026

আহমদ রেজা; চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় নিয়ে যুক্তরাজ্য সফরকালে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এ সময় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
যুক্তরাজ্য সফরকালে চট্টগ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট সিনিয়র আইনজীবী ও ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব মো. মাসুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম Banglanews24.com-এর (বসুন্ধরা গ্রুপ) সিনিয়র ফটো করেসপন্ডেন্ট এম. সরওয়ার আলম (সোহেল) এবং Risingbd.com-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও ICC, AFC এবং Commonwealth অনুমোদিত আন্তর্জাতিক স্পোর্টস ফটোগ্রাফার মো. রেজাউল করিম।
সাক্ষাৎকালে সাংবাদিকরা সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যোগাযোগ ও সম্পৃক্ততা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ২০১৭ সালে চট্টগ্রামের সন্তান ও মানবিক ব্যক্তিত্ব মো. শহিদুল ইসলামের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা ধরনের মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে তারা কাজ করে যাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd