1. admin@moheshpurnews24.com : admin :
August 10, 2026, 1:39 pm
শিরোনামঃ
অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ তালা ইসলামকাটি সাব-রেজিস্ট্রার অফিস সহায়ক জাহঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদে রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্য সফরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তার রাজশাহীতে পাশের হার ৬৩.৬৭ হরিণাকুণ্ডুতে কুলবাড়ীয়া বাজারের বেহাল সড়ক সংস্কা’র কাজ শুরু ‎ ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি
ব্রেকিং নিউজঃ

রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Monday, August 10, 2026

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

আজ সকাল ১১:০০ ঘটিকায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিট প্রধানদের অংশগ্রহণে জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।

সভায় রাজশাহী রেঞ্জাধীন জেলাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই-২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্‌ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ডিআইজি মো:আশিক সাঈদ বলেন, রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রাজশাহী রেঞ্জাধীন জেলাসমূহে গত জুন ও জুলাই-২০২৬ মাসে বিশেষ কার্যক্রমের মাধ্যমে মামলা রহস্য উদ্‌ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ডিআইজি পুরস্কৃত করেন।

সভায় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ এবং রেঞ্জ কার্যালয়সহ রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd